Nabadhara
ঢাকাবুধবার , ১১ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে নবীন শিক্ষকদের বরণ ও বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা

গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
ডিসেম্বর ১১, ২০২৪ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ীর গোয়ালন্দে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন শিক্ষকদের নবীন বরণ ও বিদায়ী শিক্ষকদের বিদায় সংবর্ধনা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইউআরসি ইনস্ট্রাক্টর মো. নজরুল ইসলাম, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আজিজুল ইসলাম ও মো. আসাদুজ্জামান খান।

 

এসময় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ বাবর আলী, উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি কে এম বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্ডল, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি সুশীল কুমার রায়, সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি নাজিম উদ্দিন রাসেল, সহকারী শিক্ষক আব্বাস আলী মোল্লা, মুঞ্জু আরা কাদরী সহ অন্যান্য শিক্ষক- শিক্ষিকাবৃন্দ।

 

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষকদের ফুল দিয়ে স্বাগত জানান অতিথিরা। পরে বক্তব্য শেষে ২৮ জন বিদায়ী শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের হাতে ক্রেষ্ট ও সনদ তুলে দেয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।