Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে তিনটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
ডিসেম্বর ১২, ২০২৪ ১১:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

 নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় অবৈধ তিনটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (১১ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইটভাটা গুলি সম্পূর্ণ গুড়িয়ে দেয়া হয়েছে।

 

গুড়িয়ে দেত্তয়া ইটভাটাগুলো হলো- লোহাগড়া উপজেলার মানিকগঞ্জ বাজার এলাকার সনাতন পদ্ধতির ড্রাম চিমনি বিশিষ্ট স্টোন ইটভাটা এবং শিয়রবর বাজার এলাকার সুরমা ও সততা ইটভাটা। এসব ভাটার সব কাচা ইট ভেঙ্গে ফেলা হয়। এছাড়া ভাটার চুল্লি গুড়িয়ে ফায়ার সার্ভিসের সাহায্যে পানি দিয়ে চুল্লির আগুন নিভিয়ে সব কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

 

এসময় উপস্থিত ছিলেন-পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফুর রহমান, নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল মালেক মিয়া, সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা। পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফুর রহমান বলেন পর্যায়ক্রমে অবৈধ ইটভাটাগুলোও গুড়িয়ে দেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।