Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ছাত্রদল নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
ডিসেম্বর ১৭, ২০২৪ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

 নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মারুফ সরদার (১৮) নামে এক নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

 

মঙ্গলবার (১৭ডিসেম্বর) দুপুরে উপজেলার কালিয়া চৌরাস্তা মোড় এলাকায় ছাত্রদল নেতাকে অতর্কিত ভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আহত মারুফ সরদার পৌরসভার চাঁদপুর গ্রামের জামিল সরদারের ছেলে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার চৌরাস্তা মোড় এলাকায় ছাত্রদল নেতা মারুফ সরদার কে ৭-৮জন দুর্বৃত্ত হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে দৌঁড়ে পালিয়ে যায়।

 

তার আতœচিৎকারে স্থানীয় লোকজন আহত মারুফকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেন জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসকরা। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মেহেদী হাসান বিকালে বলেন, ছাত্রদল নেতার উপর হামলার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।