Nabadhara
ঢাকাবুধবার , ১৮ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হালদায় নদী থেকে আরও একটি মৃত ডলফিন উদ্ধার

নবধারা ডেস্ক
ডিসেম্বর ১৮, ২০২৪ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র চট্টগ্রামের হালদা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে নদীর আজিমের ঘাট এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি এবং মৎস্য অধিদপ্তর যৌথভাবে এটি উদ্ধার করে। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর অধ্যাপক মনজুরুল কিবরিয়া ঢাকা পোস্টকে বলেন, ডলফিনটি উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। এটির ওজন প্রায় ১৩ কেজি এবং দৈর্ঘ্য ৪৫ ইঞ্চি। এটি তরুণ বয়সের ডলফিন। এটি পচে যাওয়ায় মৃত্যুর কারণ উদঘাটন করা সম্ভব হয়নি। রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেনের উপস্থিতিতে ডলফিনটি মাটিচাপা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এ বছর মোট চারটি ডলফিন উদ্ধার করা হয়েছে। ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে আমরা ডলফিন নিয়ে কাজ শুরু করেছি। সে থেকে এ পর্যন্ত আমাদের হিসাবমতে মোট ৪৩টি ডলফিন হালদা নদী থেকে উদ্ধার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।