Nabadhara
ঢাকাশনিবার , ২১ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দিনভর মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, সূর্যের দেখা মিলবে কবে?

MEHADI HASAN
ডিসেম্বর ২১, ২০২৪ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। যার প্রভাবে দিনভর দেখা নেই সূর্যের। 

আবহাওয়া অধিদপ্তর বলছে, এই লঘুচাপের কারণে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এমন অবস্থার অবসান ঘটবে আগামী সোমবার (২৩ ডিসেম্বর)।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে ঢাকা পোস্টকে এসব তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।

তিনি বলেন, আজকে দিনভর পরিবেশ মেঘাচ্ছন্নই থাকবে। আগামীকাল ঢাকাসহ উত্তর অঞ্চলে কিছুটা সূর্যের দেখা পাওয়া যাবে। তবে সকালের দিকে না হলেও দুপুরের পর সূর্যের দেখা মিলতে পারে। আর পরিবেশের এমন গুমোট অবস্থার অবসান ঘটবে আগামী সোমবার (২৩ ডিসেম্বর)। আর শিগগিরই ঢাকা ও আশপাশের অঞ্চলগুলোতে শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনাও নেই বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ।

এর আগে, আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গতকাল সন্ধ্যায় নিম্নচাপে পরিণত হয়েছে। আজ সকাল ৬টায় (২১ ডিসেম্বর) পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় (১৩.৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ, ৮৪ দশমিক ১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। এটি আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে বলেও জানানো হয়েছে।

এমন অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।