Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি
ডিসেম্বর ২৬, ২০২৪ ১২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিনমাস ব্যাপী ইউনিয়ন কৃষক সমাবেশ এর অংশ হিসেবে বাগেরহাটের গোটাপাড়া ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

২৫ ডিসেম্বর বুধবার বিকেলে সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়ন কৃষকদলের আয়োজনে ইউনিয়ন সভাপতি জাকির হালদার এর সভাপতিত্বে স্হানীয় আতাইকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ ফিরোজ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত থেকে বক্তব্য উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক মোঃ রফিকুল হালদার।সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন।প্রচার সম্পাদক মোঃ রিপন।গোটাপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাশারাত হাওলাদার।বিএনপি নেতা আলতাফ হাওলাদার।মোঃ আক্কাস হাওলাদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই কৃষক সমাবেশে প্রায় চার শতাধিক কৃষক উপস্হিত ছিলেন।

 

সমাবেশে নেতৃবৃন্দ আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্তৃক কৃষকদের মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচীর কথা তুলে ধরেন। এসময়ে কৃষকেরাও তাদের বিভিন্ন সমস্যার কথা ও করনীয় সম্পর্কে তুলে ধরেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।