Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতদিয়া যৌনপল্লীর বয়স্ক নারীদের শীতবস্ত্র ও শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

 গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
ডিসেম্বর ২৬, ২০২৪ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

 গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে বসবাসরত বয়স্ক নারীদের মধ্যে কম্বল ও পায়াক্ট বাংলাদেশ’র সেফহোমে অবস্থানরত যৌনকর্মীর শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১২ টায় যৌনপল্লীর পাশে অবস্থিত দৌলতদিয়া পায়াক্ট বাংলাদেশ সংস্থার কার্যালয় হতে “সম্প্রদায়ের উন্নয়নে সামাজিক সহায়তা” (এসএসিডি) নামক একটি সংস্থা এগুলো বিতরণ করে। বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধানসিঁড়ি বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মতিন।

 

এসএসিডি’র চেয়ারম্যান এ এফ এম আব্দুল মোতালেব এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী শিশু বিকাশ কেন্দ্রের সভাপতি আঞ্জুমান আরা বেগম, এসএসিডি’র ডিরেক্টর (অপারেশন) শেখ মোহাম্মদ আবু সাইদ, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ মো. জুলফিকার আলী, কর্মজীবী কল্যাণ সংস্থা কেকেএস টিপ প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর শাহাদৎ হোসেন, শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের এপিসি প্রকল্পের সিএসিও মো. খোরশেদ আলম, কেকেএস পিভিসিইপি প্রকল্পের ম্যানেজার রুমা খাতুন, পায়াক্ট বাংলাদেশ সংস্থার ম্যানেজার মো. মজিবুর রহমান খান জুয়েল, প্রোগ্রাম কো-অর্ডিনেটর (শিক্ষা) শেখ রাজীব, গোয়ালন্দ সাংবাদিক ফোরামের সদস্য সচিব মোজাম্মেল হক লাল্টু প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।