Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে গ্রিল ভেঙে সাংবাদিকদের বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার লুট

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
ডিসেম্বর ২৬, ২০২৪ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের বাংলা টিভি ও দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল ইমরানের গ্রামের বাড়ি কচুয়া উপজেলার মঘিয়া রাজবাড়ীতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।২৫ ডিসেম্বর দিবাগত বুধবার রাতের কোন এক সময় বসত ঘরের গ্রিল ভেঙে চোরের দল ভিতরে প্রবেশ করে।

 

এ সময় তারা ঘরের আলমারি ভেঙ্গে ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। সাংবাদিক আব্দুল্লাহ আল ইমরান জানান, গ্রামের বাড়িতে আমার পিতা, মাতা ও ছোট ভাইয়ের স্ত্রী বসবাস করে। আমার ছোট ভাই সিঙ্গাপুর ও আমি বাগেরহাটে পরিবার নিয়ে বসবাস করি । বুধবার ছোট ভাইয়ের স্ত্রী বাড়িতে না থাকায় আমার পিতা মাতা রাতের খাবার খেয়ে তাদের রুমে ঘুমিয়ে ছিলেন। রাতের কোন এক সময় তারা বাড়ির দক্ষিণ পাশের গ্রিল ভেঙে ভিতরে প্রবেশ করে। এ সময় তারা দেশীও অস্ত্র দিয়ে আলমারি ভেঙ্গে ভিতরে থাকা ২ জোড়া স্বর্ণের কানের দুল, ১ পিস চেইন ও ৩পিস আংটি নিয়ে যায়। যার ওজন তিন ভরি ও বাজার মূল্য আনুমানিক তিন লক্ষ টাকা হবে।

 

তিনি আরো বলেন, গত কয়েক মাস ধরে কচুয়া উপজেলার মঘিয়াসহ আশ পাশের এলাকায় মাত্রাতিরিক্ত ভাবে চুরি বৃদ্ধি পেয়েছে ।এলাকার সাধারণ মানুষ চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। জনগণের জানমালের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে জোর হস্তক্ষেপ কামনা করেন তিনি। এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশেদুল ইসলাম বলেন, চুরির ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।