Nabadhara
ঢাকাশনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দ মোড়ে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী
ডিসেম্বর ২৮, ২০২৪ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

আগামী ১লা জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী সফলের লক্ষে গোয়ালন্দ মোড়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে গোয়ালন্দ মোড়ে বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় জানানো হয়, বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজবাড়ী আজাদী ময়দানে জেলা ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হবে।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি এ্যাডভোকেট মো. আসলাম মিয়া।

 

সভাপতিত্ব করেন রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামানিক।

 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, আসজাদ হোসেন আজাদ, যুগ্ম আহ্বায়ক আতিকুল শিকদার আতিক, যুগ্ন আহবায়ক সোহেল রানা, রাজবাড়ী সদর উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক প্যারিস শেখ, রাজবাড়ী সরকারি কলেজ শাখার সভাপতি টোকন মন্ডল, সাধারণ সম্পাদক রুবেল মন্ডল প্রমূখ।

 

প্রধান অতিথির বক্তব্যে এড. আসলাম মিয়া বলেন,

দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হতে যাচ্ছে। এর প্রস্তুতি সভায় থাকতে পেরে আমি খুবই আনন্দিত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।