Nabadhara
ঢাকারবিবার , ২৯ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন 

স্টাফ রিপোর্টার,চিতলমারী
ডিসেম্বর ২৯, ২০২৪ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার,চিতলমারী 

বাগেরহাটের চিতলমারী কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আ’লীগ নেতা বিধান চন্দ্র ব্রহ্মের বিরুদ্ধে ওই বিদ্যালয়ের কর্মরত শিক্ষকরা ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

 

রবিবার (২৯ ডিসেম্বর) দুপুর দুইটা ৩০ মিনিটের সময় উপজেলা পরিষদ চত্ত¡রে এ মানবন্ধন কর্মসূচি পালন করেন। মানবন্ধনে শিক্ষকরা বিধান চন্দ্র ব্রহ্ম কর্তৃক স্কুলের ৪৫ লাখ টাকা আত্মসাত ও অনিয়ম-দুর্নীতির বিচার দাবী করেন।

 

মানববন্ধন শেষে বক্তব্য রাখেন কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তপন কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক প্রভাত কুমার মজুমদার, মোঃ আতিয়ার রহমান, সুশান্ত কুমার ব্রহ্ম, অপূর্ব কুমার বিশ্বাস, স্মৃতি কণা মজুমদার, স্মৃতি ঘরামী ও আশিষ কুমার বিশ্বাস।

এ সময় বক্তরা বলেন, ‘অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওআ’লীগ নেতা বিধান চন্দ্র ব্রহ্মের বিরুদ্ধে আমরা আটজন শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করি। এতে ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষকের বংশীয় এবং আপন খালাতো ভাই শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শিক্ষক সুশান্ত কুমার ব্রহ্মকে লাঞ্ছিত করেন। এ ছাড়া বর্তমানে প্রধান শিক্ষক বিধান কুমার ব্রহ্ম তাঁর দুর্নীতি-অনিয়মের ঘটনা ধামাচাপা দিতে তার লোকজন দিয়ে আমাদের নানা ধরনের হুমকি ধামকি দিচ্ছেন। তাই আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

 

এ ব্যাপারে কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র ব্রহ্ম সাংবাদিকদের বলেন, ‘আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। আমি স্কুলের কোন টাকা আত্মসাৎ করিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।