Nabadhara
ঢাকাবুধবার , ৮ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় ১১ কেজি হরিণের মাংস এবং ২ নারী সহ ৬ চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি
জানুয়ারি ৮, ২০২৫ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোংলা ফেরিঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ কেজি হরিণের মাংস এবং ২ নারী সহ ৬ চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন এর একটি অভিযানিক দল।

 

বুধবার ০৮ জানুয়ারি সকালে কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুসফিক উস সালেহিন এ তথ্য জানান।

 

গোপন সংবাদের ভিত্তিতে ৭ জানুয়ারি মঙ্গলবার দুপুরে বিসিজি বেইজ মোংলার একটি অভিযানিক দল মোংলা ফেরিঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

 

এ সময়ে মোংলা হতে ঢাকাগামী একটি মাইক্রোবাস তল্লাশী করে ১১ কেজি হরিণের মাংস সহ ৬ চোরাচালানকারীকে আটক করে।

 

জব্দকৃত অবৈধ হরিণের মাংস, মাইক্রোবাস এবং আটককৃত চোরাচালানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানা পুলিশের উপস্থিতিতে চাঁদপাই,ঢাংমারী ফরেস্ট অফিস স্টেশন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।