Nabadhara
ঢাকাবুধবার , ৮ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে ইয়াবা ব্যবসায়ীকে ধাওয়া দিয়ে মিলল তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি

শামীম শেখ,গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 
জানুয়ারি ৮, ২০২৫ ১১:১৪ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ,গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ীর গোয়ালন্দে সাদ্দাম (৩০) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে ধাওয়া দিয়ে তার দোকানঘর হতে তিনটি আগ্নেয়াস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে থানা পুলিশ।

 

৮ জানুয়ারি বুধবার রাতে সারে ৮ টার দিকে থানা পুলিশ উপজেলার পশ্চিম উজানচর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানে গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে।

 

গোয়ালন্দঘাট থানা পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে থানার এসআই মাহবুব, এসআই জুয়েল ও এসআই সেলিম সঙ্গীও ফোর্স নিয়ে মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানের জন্য বুধবার রাত সারে ৮ টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের গোধূলি পার্কের সামনে অবস্থান নেয়।

 

এ সময় সেখানে বেড়িবাঁধের পাশে পাকা রাস্তার উপর সাদ্দাম হোসেন নামের ওই চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী মোটরসাইকেল যোগে ইয়াবা সরবরাহ করতে আসে। তখন উক্ত সাদ্দাম পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত মোটরসাইকেল যোগে পাশ্ববর্তী রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সম্রাট নগর বাজারে তার দোকানঘরে পৌছায়। সেখানে তার ড্রেজারের পাইপ বিক্রির একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

মোটরসাইকেলটি ব্যবসার দোকানের সামনে রেখে সাদ্দাম সেখান থেকে কৌশলে দ্রুত সটকে পড়ে।

 

পরে পুলিশ সম্রাট নগর বাজারে পৌঁছে সম্রাটের পাইপের গুদাম ঘরে তল্লাশি চালায়। তল্লাশি চলাকালে তারা ০৩ টি আগ্নেয়াস্ত্র, ০৭ রাউন্ড গুলি ও তিনটি শূন্য ম্যাগজিন উদ্ধার করে।

 

অভিযুক্ত সাদ্দাম গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রিয়াজ উদ্দিন মাতুব্বর পাড়ার শাহজাহান মোল্লার ছেলে।

 

রাত সারে ৯ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম।

 

তিনি বলেন, সাদ্দাম হোসেন একজন চিহ্নিত ইয়াবা ব্যাবসায়ী ও সন্ত্রাসী। সে আরো বিভিন্ন অপরাধের সাথে জড়িত। তার বিরুদ্ধে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।