সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে বন্ধ হয়ে যাওয়া রপ্তানিমুখি ১৭টি শিল্প প্রতিষ্ঠান চালুর দাবীতে রাস্তায় নেমেছেন প্রতিষ্ঠানগুলিতে কর্মরত কয়েক হাজার শ্রমিক ও কর্মকর্তা কর্মচারী।
১০ জানুয়ারী শুক্রবার দুপুরে জেলার ফকিরহাট উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালি এলাকায় ওই প্রতিষ্ঠান শ্রমিকরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও অবস্হান ধর্মঘট করে। মানববন্ধনে শ্রমিকরা বন্ধ হয়ে যাওয়া লখপুর গ্রুপের এসব কারখানা দ্রুত খুলে দিয়ে তাদের কর্মসংস্হান ব্যবস্হা করে ছেলে-মেয়েদের পড়াশুনা,চিকিৎসা ও সংসারের ব্যয়ভার বহনের সুযোগ দানের জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবি জানান।
উল্যেখ্য, বিগত আওয়ামী সরকারের নেতাদের চাঁদাবাজি ও সরকারের প্রত্যক্ষ ইন্ধনে এই কারখানা গুলো বন্ধ হয়ে যায় বলে অভিযোগ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্হাপনা পরিচালক এস এম আমজাদ হোসেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

