শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দূর্গম চর কুশাহাটায় হতদরিদ্র ও অসহায় ১৭০ টি পরিবারের মাঝে একটি করে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে গোয়ালন্দ উপজেলা প্রশাসন।
শনিবার (১১ জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আসাদুজ্জামান ট্রলারযোগে গিয়ে এ কম্বল বিতরণ করেন।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় গোয়ালন্দ উপজেলা প্রশাসনের পক্ষে ধারাবাহিকভাবে এই হাড় কাঁপানো কনকনে শীতে চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা শনিবার প্রত্যন্ত কুশাহাটা চরবাসীর মাঝে এ শীতবস্ত্র বিতরণ করি। দূর্গম এলাকার শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

