Nabadhara
ঢাকারবিবার , ১২ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
জানুয়ারি ১২, ২০২৫ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

 নড়াইল প্রতিনিধি

নড়াইল জেলা আইন শৃংখলা কমিটির সভা রোববার (১২জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

 

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে কোচিং বাণিজ্য বন্ধসহ শিক্ষার্থীদের নিয়ম-শৃঙ্খলার আওতায় এনে তাদেরকে প্রকৃত শিক্ষামূখী করার উদ্যোগ নেয়া হয়েছে।

 

তবলিগ জামাত পরিচালিত স্থানীয় মারকাজ মসজিদে যাতে কোন প্রকার বিশৃঙ্খলা না হয়, সে লক্ষ্যে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া শহরে যত্রতত্র রেজিস্ট্রেশনবিহীন ইজিবাইক চলাচল বন্ধ, অবৈধ ইটভাটা ও নিষিদ্ধ পলিথিন বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, স্বচ্ছতার ভিত্তিতে কমিউনিটি পুলিশী ব্যবস্থা জোরদারকরণ এবং রেলওয়ে যাত্রীদের নিরাপত্তার লক্ষ্যে স্টেশনে অস্থায়ীভাবে পুলিশ ক্যাম্প স্থাপনের ব্যাপারেও আলোচনা করা হয়।

 

সভায় উপস্থিত ছিলেন,নড়াইল পুলিশ সুপার কাজী এহসানুল কবীর, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এমএম আরাফাত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদ, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুজ্জামান, নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট এসএম আব্দুল হক, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার, জামায়াতের জেলা আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চুসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,আইনজীবী,আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাগণ, সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তর, বেসরকারি সংস্থার কর্মকর্তাগণসহ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।