Nabadhara
ঢাকারবিবার , ১২ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে মাধ্যমিক স্কুল বিতর্ক প্রতিযোগিতায় দৌলতদিয়া মডেল হাইস্কুল বিজয়ী

 গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
জানুয়ারি ১২, ২০২৫ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

 গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

” জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্য সম্মত শৌচাগার, হাত ধোঁয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ ” -প্রতিপাদ্য বিষয়ের উপর মাধ্যমিক স্কুল শিক্ষার্থীদের ইউনিয়ন পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

১২ জানুয়ারি রবিবার বেলা ১১ টায় দৌলতদিয়া মডেল হাইস্কুলের হলরুমে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিষয়ের পক্ষে দৌলতদিয়া মডেল হাইস্কুল এবং বিপক্ষে দৌলতদিয়া আক্কাস আলী উচ্চ বিদ্যালয় অংশ নিয়ে বিতর্ক করে।

 

প্রতিযোগীতায় দৌলতদিয়া মডেল হাইস্কুল দল চ্যাম্পিয়ন হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিজয়ী দলে শিক্ষার্থী রিনা আক্তার। বিজয়ী দল পরবর্তীতে উপজেলা পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন সারা দেশে তারুণ্য উৎসবের অংশ হিসেবে এ বিতর্কের আয়োজন করা হয়।

 

প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন আক্কাস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন। বিতর্কের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দৌলতদিয়া মডেল হাইস্কুল ও পাশ্ববর্তী বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার গার্লস স্কুলের সহকারী শিক্ষকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।