Nabadhara
ঢাকারবিবার , ১২ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
জানুয়ারি ১২, ২০২৫ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

“জ্ঞান – বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” প্রতিপাদ্যের আলোকে বাগেরহাটের মোল্লাহাটে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধক ও সভাপতি ছিলেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী।

 

 

এছাড়া উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম জুয়েল, মোঃ রফিকুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা ইসহাক, ডিজিএম (পল্লী বিদ্যুৎ) মোঃ সিদ্দিকুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ হায়দার আলী, একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক প্রমুখ।

মেলায় উপজেলার ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠান ও তাদের খুদে বিজ্ঞানী-শিক্ষার্থীরা অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।