Nabadhara
ঢাকাসোমবার , ১৩ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে মাধ্যমিক স্কুল বিতর্কে দৌলতদিয়া মডেল হাইস্কুল ফাইনালে উন্নীত 

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
জানুয়ারি ১৩, ২০২৫ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

” জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্য সম্মত শৌচাগার, হাত ধোঁয়ার চেয়ে অধিক  গুরুত্বপূর্ণ ” -প্রতিপাদ্য বিষয়ের উপর মাধ্যমিক স্কুল শিক্ষার্থীদের অংশ গ্রহনে দ্বিতীয় রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

১৩ জানুয়ারি সোমবার বেলা ১১ টায় দৌলতদিয়া মডেল হাইস্কুলের হলরুমে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

 

প্রতিযোগিতায় বিষয়ের পক্ষে দৌলতদিয়া মডেল হাইস্কুল এবং বিপক্ষে চৌধুরী আব্দুল হামিদ একাডেমির শিক্ষার্থীরা অংশ নিয়ে বিতর্ক করে।

 

এতে বিষয়ের পক্ষে অবস্থান নেয়া দৌলতদিয়া মডেল হাইস্কুল দল চ্যাম্পিয়ন হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিপক্ষ চৌধুরী আব্দুল হামিদ একাডেমি দলের শিক্ষার্থী রোদশী কবিরাজ।

 

এই জয়ের মাধ্যমে বিজয়ী দল উপজেলা পর্যায়ের ফাইনালে উন্নীত হলো।

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন সারা দেশে তারুণ্য উৎসবের অংশ হিসেবে এ বিতর্কের আয়োজন করা হয়।

 

প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম।

 

বিচারকের দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার গার্লস স্কুলের সহকারী শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন ও মাসুদুর রহমান।

 

উপস্থিত ছিলেন দৌলতদিয়া মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মেহেদী আবু হাসান, সহকারী শিক্ষক জামাল উদ্দিন মোল্লা, ইয়াছিন আলী সেক, নমিতা রানী, শামীম শেখ,মুহম্মাদ কামরুল হাসান, চৌধুরী আব্দুল হামিদ একাডেমির সহকারী শিক্ষক মোঃ সহিদুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।