Nabadhara
ঢাকাবুধবার , ১৫ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে থ্যালাসেমিয়া রোগীদের রক্তদান এবং শীতকালীন কম্বল বিতরন

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি
জানুয়ারি ১৫, ২০২৫ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে থ্যালাসেমিয়া রোগীদের রক্তদান এবং শীতকালীন কম্বল বিতরন করা হয়েছে।

 

গ্লোবাল ইয়ূথ হারমনি ইনিশিয়েটিভ এর আয়োজনে ১৫ জানুয়ারী বুধবার সকালে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে গ্লোবাল ইয়ূথ হারমনি ইনিসিয়েটিভস এর সাধারন সম্পাদক বিজয় কৃষ্ণ শীল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সিভিল সার্জন বাগেরহাট (ভারপ্রাপ্ত),ডাঃ মোঃ হাবিবুর রহমান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গ্লোবাল ইয়ূথ হারমনি ইনিশিয়েটিভ এর চেয়ারম্যান মনীষ দাস গুপ্ত,২৫০ শয্যা জেলা হাসপাতাল বাগেরহাট এর তত্বাবধায়ক ডাঃ অসীম কুমার সমাদ্দার,সমাজসেবা বাগেরহাট এর উপ-পরিচালক এস এম রকিবুল ইসলাম,সমাজ সেবা বাগেরহাট এর সহকারী পরিচালক মোস্তফা গিয়াস উদ্দিন,বাগেরহাট প্রেসক্লাব এর সভাপতি মোঃ কামরুজ্জামান,ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম বাগেরহাট এর সভাপতি বাবুল সরদার,ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম বাগেরহাট এর সাধারন সম্পাদক আঃ সালাম।

 

এছাড়াও বিভিন্ন রক্তদান সংস্হার প্রতিনিধি,থ্যালাসেমিয়া রোগী ও তাদের অবিভাবকগন এসময়ে উপস্হিত ছিলেন। পরে থ্যালাসেমিয়া রোগী সহ দুঃস্হদের মধ্যে কম্বল বিতরন করা হয়।

 

এর আগে ক্যাম্পেইন এর মাধ্যমে থ্যালাসেমিয়া রোগীদেরকে রক্তদান করেন বিভিন্ন রক্তদান স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।