Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে আ.লীগের সাবেক এমপি’র ভিটায় রহস্যজনক আগুন, এলাকায় আতঙ্ক 

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) 
জানুয়ারি ১৭, ২০২৫ ৯:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) 

রাজবাড়ীর গোয়ালন্দে পলাতক শেখ হাসিনা সরকারের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী কেরামত আলীর একটি পরিত্যক্ত ভিটায় রহস্যজনক আগুনের ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার দিকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড সংলগ্ন ব্রাক অফিসের পাশে প্রাচীর করা বিশালাকার ওই ভিটায় আগুনের এ ঘটনা ঘটে। এ সময় দাউদাউ আগুন ও ধোয়ায় চারদিক অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়।

 

স্থানীয়রা জানান, হঠাৎ তারা ওই ভিটায় আগুন দেখে গোয়ালন্দ ফায়ার সার্ভিসকে খবর দেন। দ্রুত সময়ের মধ্যে তারা এসে আগুন নেভায়। এসময় ঢাকা-খুলনা মহাসড়কের দুইপাশে যানবাহনের সিরিয়াল তৈরি হয়। হঠাৎ এ স্থানে আগুনের সূত্রপাত হওয়ায় স্থানীয়দের মধ্যে খানিকটা আতঙ্কের সৃষ্টি হয়।

 

এদিকে আগুনের সূত্রপাত সম্পর্কে কেউ কিছু নিশ্চিত করে বলতে পারেননি। তবে কেউ কেউ এটাকে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা অথবা নেশা খোরদের গাঁজার আগুন হতে এর সূত্রপাত বলে ধারনা করছেন।

 

গোয়ালন্দ ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. আব্দুল বাসেদ জানান, খবর শোনা মাত্রই আমরা ঘটনাস্থলে গিয়ে ৩০ মিনিটের মধ্যে আগুন নেভাতে সক্ষম হই।

তিনি আরও জানান, যে স্থানে আগুনের সূত্রপাত হয়েছে সে স্থানটি পরিত্যক্ত। ভেতরে কোন স্হাপনা বা মানুষের বসবাস নেই। আগুনের কারনে ভেতরে থাকা বড়বড় ঘাস ও আবর্জনা পুড়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।