Nabadhara
ঢাকারবিবার , ৯ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় পল্লী বিদ্যুত দুই গ্রাহককে জরিমানা

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
মার্চ ৯, ২০২৫ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

 

রাজবাড়ীর গোয়ালন্দে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় এক পল্লী বিদ্যুত দুই গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন সহ আর্থিক ভাবে জরিমানা করা হয়।

 

উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সিরাজ খার হাট এলাকার এক গ্রাহকের নাম আলমগীর হোসেন। তিনি স্হানীয় আব্দুর রশিদের ছেলে। তার বৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার পাশাপাশি নগদ ৫ হাজার ৯৭৫ টাকা জরিমানা করা হয়।

 

এর আগে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের উত্তর চর পাচুরিয়া এলাকায় অবৈধ সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহারের দায়ে মোঃ পরশ উল্লা নামের এক গ্রাহককে ১৯ হাজার ২৩ টাকা জরিমানা করা হয়।

 

পল্লী বিদ্যুতের গোয়ালন্দ সাব -জোনাল অফিস সূত্র জানায়, নিজ বাড়ির সামনে পল্লী বিদ্যুতের মেইন লাইনের  (এলটি তার) সাথে হুকিং করে আলমগীর হোসেন স্যালো ইঞ্জিন দিয়ে ধান ক্ষেতে পানি দিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ মার্চ গোয়ালন্দ পল্লী বিদ্যুত অফিসের জুনিয়র ইন্জিনিয়ার মোঃ আল আমিন  সেখানে অভিযান চালিয়ে বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন। একইভাবে অবৈধ সংযোগ নিয়ে দেবগ্রামের পরশ উল্লা অটোরিকশায় চার্জ দিতেন এবং ব্যাডমিন্টন কোর্ট আলোকিত করতেন।

 

বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ সাব-জোনাল অফিসের এজিএম মোঃ শাহিন আলম জানান, অবৈধ সংযোগের বিরুদ্ধে আমাদের এ  ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।