Nabadhara
ঢাকাসোমবার , ১৯ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ইজিবাইক চালক আবু রোহান হ’ত্যা মামলায় দুই’জনের মৃ’ত্যু’দন্ড

নিজস্ব প্রতিবেদক,নড়াইল 
মে ১৯, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,নড়াইল 

নড়াইলে ইজিবাইক চালক আবু রোহান মোল্যা কে হত্যার দায়ে দুইজন আসামীকে মৃত্যুদন্ড ও প্রত্যেককে বিশ হাজার টাকা করে জরিমানা প্রদান করেছেন বিচারক। সোমবার (১৯মে) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষনার সময় আসামিরা আদালতের কাঠগোড়ায় অনুপস্থিত ছিলেন।

 

যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন-নড়াইল সদর উপজেলার হবখালি ইউনিয়নের কোমখালী গ্রামের মুনজুর শেখের ছেলে শাহিন শেখ (২৪) ও একই গ্রামের আজিবার খাঁর ছেলে রমজান খাঁ (২৯)।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০সালের ২৪ নভেম্বর নড়াইল সদর উপজেলার সিঙ্গিয়া গ্রামের চান মিয়া মোল্যার ছেলে ইজিবাইক চালক আবু রোহান মোল্যা (২০) ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুইজন যাত্রী নিয়ে সিঙ্গিয়া বাজার থেকে মাইজপাড়ার দিকে যায়। রাতে আবু রোহান বাড়িতে ফিরে না আসায় পরের দিন (২৫ নভেম্বর) সকালে সদর থানায় সাধারন ডায়েরি (জিডি) করেন রোহানের পিতা চান মিয়া। জিডি করার দিন সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে পুলিশ মাইজপাড়া-গাবতলা সড়কের বামনহাট এলাকায় পাকা রাস্তার পাশে জমিতে পড়ে থাকা অবস্থায় আবু রোহানের মরদেহ উদ্ধার করে।

 

পুলিশ তদন্ত শেষে এ হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে ৩ জনের নামে চার্জশীট আদালতে দাখিল করে। এ মামলায় ১৪ জনের স্বাক্ষ্য প্রমাণ শেষে আসামি শাহিন শেখ ও রমজান খাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দুইজন কে মৃত্যুদন্ড প্রদান করেন বিচারক। এ মামলার অপর আসামি মাসুদ রানার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়।

 

নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস এম আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।