Nabadhara
ঢাকাসোমবার , ১৯ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে মাটি বহনকারী ট্রাক্টরের নিচে পি’ষ্ট হয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

বেনাপোল (যশোর) প্রতিনিধি
মে ১৯, ২০২৫ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের বেনাপোলের পুটখালি কৃষ্ণপুর গ্রামে মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় ওমর ফারুক (১০) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্র মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে।

 

সোমবার (১৯ মে) সাড়ে ১১ টার দিকে নিজ বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক কৃষ্ণপুর গ্রামের আব্দুল্লাহ মন্ডলের ছেলে এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নানাবাড়ি শিকড়ি গ্রাম থেকে বাইসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিল ওমর। মহিষাডাঙ্গা এলাকায় কালাম দারোগার বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাটি বোঝাই একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই সে রাস্তায় ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই মারা যায়।

 

শিশু ওমরের এই অকাল মৃত্যুতে গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। তার সহপাঠী, প্রতিবেশী ও স্বজনরা এক হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী হয়।

 

নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। নিহত শিশুর পরিবার থানায় এলেও তারা আপাতত মামলা করতে অনিচ্ছুক। তবে পুলিশের পক্ষ থেকে মামলা নেয়ার প্রস্তুতি রয়েছে। এএসপি নিশাত বলেন, “দুর্ঘটনায় যে-ই দায়ী হোক, আইনের আওতায় তাকে আনা হবে। আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।