Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২২ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় মাংস ব্যবসায়ীকে কু’পিয়ে জ’খম করেছে দূর্বৃত্তরা 

নিজস্ব প্রতিবেদক ,নড়াইল 
মে ২২, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক ,নড়াইল 

নড়াইলের লোহাগড়া পৌরসভার সিঙ্গা গ্রামের তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে মাংস ব্যবসায়ী মোঃ সাহেব শেখ (৩৬)কে দূর্বৃত্তরা এলাপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করেছে। সে পৌরসভার ৮ নং ওয়ার্ডের সিঙ্গা গ্রামের মৃত বারিক শেখের ছেলে। তিনি লক্ষীপাশা ও লোহাগড়া বাজারে একজন মাংস ব্যবসায়ী। বৃহস্পতিবার(২২মে) দুপুরে রামপুর নিরিবিলি পিকনিক স্পটের সামনে এ ঘটনা ঘটে।

 

এলাকাবাসী ও আহতের স্বজন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২২মে) সকালে লক্ষীপাশা চৌরাস্তার মাংস পট্টিতে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে সিঙ্গা গ্রামের লোকজনদের সাথে পাশ্ববর্তী দাসেরডাঙ্গা গ্রামের লোকজনদের মধ্যে কথা কাটাকাটি হয়। এঘটনার জের ধরে দুপুর সাহেব শেখ লক্ষীপাশা চৌরাস্তা বাজার থেকে কাজ শেষে এড়েন্দার দিকে যাওয়ার পথে রামপুর নিরিবিলি পিকনিক স্পটের সামনে পৌঁছালে পূর্ব থেকে পেতে থাকা একদল দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সাহেব শেখ কে কুপিয়ে গুরুতর জখম করে।

 

স্থানীয় লোকজন আহত সাহেব শেখ কে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

 

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন,ঘটনার তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য অভিযান শুরু হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।