Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২২ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় দৌলতদিয়া মডেল হাইস্কুল বিজয়ী 

শামীম শেখ,গোয়ালন্দ (রাজবাড়ী)
মে ২২, ২০২৫ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ,গোয়ালন্দ (রাজবাড়ী)

 

রাজবাড়ীর গোয়ালন্দে দুর্নীতি বিরোধী সচেতনতা সৃষ্টি ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় দৌলতদিয়া মডেল হাইস্কুল বিজয়ী হয়েছে।

 

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

“জবাবদিহী মূলক সরকার ব্যবস্থাই পারে দূর্নীতি দমন ও প্রতিরোধ করতে” বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার বিপক্ষে বক্তব্য রাখেন দৌলতদিয়া মডেল হাইস্কুলের শিক্ষার্থীরা। অপরদিকে বিষয়ের পক্ষে বক্তব্য রাখেন চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিজয়ী দলের দলনেতা ও নবম শ্রেণির ছাত্রী রিনা আক্তার।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন, ফরিদপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাসার।

 

সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম সফি।

 

প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ।

 

বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিজুল ইসলাম ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরীন নাহার।

 

শেষে বিজয়ী ও বিজিত দলের প্রত্যেক সদস্যের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

 

বিজয়ী দল আগামী ২৬ মে রাজবাড়ী জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে বলে আয়োজকরা জানান।

 

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও প্রথম আলো রাজবাড়ী প্রতিনিধি এম রাশেদুল হক রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সাহাজদ্দিন মন্ডল ইনষ্টিটিউট এর প্রধান শিক্ষক আরিফা বেগম, সদস্য জহুরুল ইসলাম চৌধুরী, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, সহকারী শিক্ষক কামরুল হাসান, চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরিতোষ চক্রবর্তী, গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহ্বায়ক ও নাগরিক টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, নবধারার গোয়ালন্দ প্রতিনিধি শামীম শেখ, দৈনিক বাংলার রাজবাড়ী জেলা প্রতিনিধি মইনুল হক মৃধা প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।