Nabadhara
ঢাকাসোমবার , ২৬ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটি গঠন,আহবায়ক আজিজুল সদস্য সচিব মুর্শেদ 

নিজস্ব প্রতিবেদক, নড়াইল
মে ২৬, ২০২৫ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নড়াইল জেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এডভোকেট আজিজুল ইসলাম এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন এস এম মাহবুব মুর্শেদ জাপল।

 

রোববার (২৫ মে) সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ব্যারিস্টার জয়নুল আবেদীন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এডভোকেট ইস্রাফিল খবির রাজু এবং যুগ্ম-আহ্বায়ক মো. হাফিজুর রহমান।অন্যান্য সদস্যরা হলেন: খন্দকার মোতাহার হোসেন, মো. আলমগীর মিয়া, খন্দকার আকরামুল ইসলাম, রাজু আহম্মেদ রাজিব, মো. টুটুল শিকদার, লাভলী আক্তার এবং এস এম ইকবাল হোসেন।

 

কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী, নবগঠিত এই আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।