Nabadhara
ঢাকাশনিবার , ৩১ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) 
মে ৩১, ২০২৫ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) 

রাজবাড়ীর গোয়ালন্দে পানিতে ডুবে লাবিব (৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

 

নিহত শিশুটি গোয়ালন্দ পৌরসভার ১নং ওয়ার্ডের শাজাহান মেম্বার পাড়ার বাসিন্দা  মালয়েশিয়া প্রবাসী দেলোয়ার হোসেনের ছেলে এবং স্থানীয় মুনস্টার স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।

 

প্রতিবেশী ফিরোজ আহমেদ জানান, কয়েকদিনের ভারি বৃষ্টিতে বাড়ির পাশের েক টি শুকনো পুকুরে অনেক পানি জমে। শনিবার দুপুরে  শিশু লাবিব গ্রামের কয়েকজন ছেলের সাথে ওই পুকুরের পানিতে গোসল করতে নেমে ডুবে যায়।  এ সময় তার খেলার সাথীরা দ্রুত এসে বাড়ীতে খবর দেয়।

 

বাড়ির লোকজন ও প্রতিবেশীরা পুকুরের পানিতে নেমে তাকে উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

শিশু লাবিবের মৃত্যুতে তার পরিবার ও এলাকায়  শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।