Nabadhara
ঢাকাবুধবার , ৪ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের কালিয়ায় পুকুরে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,নড়াইল
জুন ৪, ২০২৫ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলার আটলিয়া গ্রামে পুকুরে পড়ে দুই ভাইর মৃত্যু হয়েছে। বুধবার (৪জুন) দুপুরে চাচুড়ি ইউনিয়নের আটলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই ভাই আটলিয়া গ্রামের রিয়াজ শেখের ছেলে রিহান শেখ (৩) ও রনি শেখের ছেলে রাহাত শেখ (৩) তারা দু’জন আপন চাচাতো ভাই।

 

 

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে রিয়াজ শেখের বাড়িতে রিহান শেখ ও রাহাত শেখ দু’ভাই খেলা করছিল। পরিবারের অজান্তে বাড়ির পাশে পুকুর থাকায় তারা একপর্যায়ে খেলতে খেলতে পুকুরে পড়ে যায়। দু’ভাইকে খোঁজাখুজি করে না পেয়ে পরিবারের লোকজন পুকুরের পানিতে নেমে তলিয়ে থাকা অবস্থায় তাদের উদ্ধার করে। পরে পরিবারের লোকজন দ্রæত তাদের নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

 

 

নড়াইল আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার লিপিকা রানি বিশ্বাস বলেন, পুকুরের পানিতে পড়ে শিশু দুটির মৃত্যু হয়েছে ।

 

 

চাচুড়ি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৪, ৫, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মেরিনা বেগম শিশু দুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে খেলতে খেলতে শিশু দুটি পুকুরের পানিতে পড়ে মৃত্যু হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।