Nabadhara
ঢাকাশনিবার , ৭ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীর বড়বাড়িয়া শাহী ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী
জুন ৭, ২০২৫ ১১:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী

বাগেরহাটের চিতলমারীর বড়বাড়িয়া কেন্দ্রীয় শাহী ঈদ মাঠে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

 

নামাজ আদায় করতে সকাল থেকে বিভিন্ন পাড়া মহল্লা থেকে দলে দলে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদগাহ মাঠে আসেন। এসময় কেন্দ্রীয় ঈদগাহ মঠে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনিপেশার মানুষ নামাজে অংশগ্রহন করেন।

 

শনিবার (৭ জুন) সকাল ৮টায় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে এমামতি করেন মাওলানা: নুরুল আমিন।পরে ঈদের জামাত শেষে খুতবা পাঠ করেন। এরপর দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত।

 

ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে পশু কোরবানি করে ধর্মীয় দায়িত্ব পালন ও ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে সকাল থেকে নিজেরদের মতো করে কোরবানি দিচ্ছেন। ঈদের এই দিনে ধর্মীয় আবেগের পাশাপাশি সামাজিক সংহতি, সহমর্মিতা সহযোগীতার চিত্রও ফুটে উঠেছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।