Nabadhara
ঢাকারবিবার , ২২ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুমারখালীতে মা দ ক ও বাল্যবিয়ে প্রতিরোধে কৈশোর কার্যক্রম অনু্ষ্ঠিত

কুমারখালী ( কুষ্টিয়া) প্রতিনিধি
জুন ২২, ২০২৫ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

কুমারখালী ( কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে মাদক, বাল্যবিয়ে, স্মার্টফোনের কালো থাবাসহ নানান অপরাধ প্রতিরোধের লক্ষ্যে ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, ম্যারাথন দৌড়, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনু্ষ্ঠিত হয়েছে।

 

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সার্বিক সহযোগীতায় রোববার (২২ জুন) দিনব্যাপী উপজেলা পরিষদের খেলারমাঠে সমৃদ্ধ কর্মসূচির আওতায় শিশু ও কিশোরদের দক্ষতা বৃদ্ধির জন্যে এমন কৈশোর কার্যক্রমের আয়োজন করে ওয়েভ ফাউন্ডেশন। এতে একটি পৌরসভা এবং ১১টি ইউনিয়নের মোট ১২টি কিশোর – কিশোরী ক্লাবের অন্তত শতাধিক নানাবয়সি শিশু অংশ নেয়। বিকেলে পুরস্কার বিতরণী অনু্ষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম।

 

ওয়েভ ফাউন্ডেশনের উপজেলা প্রোগামার মো. নাঈম হোসেনের সভাপতিত্বে অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের উপদেষ্টা ( সমৃদ্ধ কর্মসূচি) আব্দুস শুকুর, কবি ও নাট্যকার লিটন আব্বাস, ওয়েভ ফাউন্ডেশনের কুমারখালী সমন্বয়কারী আরিফুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ প্রমূখ।

 

ওয়েভ ফাউন্ডেশনের উপজেলা প্রোগামার মো. নাঈম হোসেন বলেন, শিশু ও কিশোরদের মাদক, বাল্যবিয়ে, স্মার্টফোনের কালো থাবাসহ নানান অপরাধের হাত থেকে রক্ষা করতে এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, ম্যারাথন দৌড়, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনু্ষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওয়েভ ফাউন্ডেশনের কৈশোর কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় সুষ্ঠ, সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।