Nabadhara
ঢাকাসোমবার , ২৩ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে কাব কার্নিভাল অনুষ্ঠিত

Link Copied!

মো.ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর)

দিনাজপুরের বিরামপুরে অনুষ্ঠিত হয়ে গেল কাব কার্নিভাল–২০২৫। সোমবার (২৩ জুন) বিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেয় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শত শত কাব সদস্য, শিক্ষক, অভিভাবক ও অতিথিবৃন্দ।

 

 

সকাল থেকেই বিদ্যালয় মাঠে ছিল উৎসবের আমেজ। শিশু-কিশোরদের পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজনস্থল। কুচকাওয়াজ, শপথগ্রহণ, শারীরিক কসরত, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, কাব খেলাধুলা, কুইজ প্রতিযোগিতা ও দলগত প্রদর্শনীতে প্রাণবন্ত হয়ে ওঠে দিনটি।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউট বিরামপুর উপজেলা শাখার সভাপতি নুজহাত তাসনীম আওন।

 

 

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউট দিনাজপুর জেলা সম্পাদক আকরাম হোসেন, জেলা স্কাউট কোষাধ্যক্ষ মশিউর রহমান ALT, আঞ্চলিক উপ-কমিশনার (দিনাজপুর অঞ্চল) সুধীর চন্দ্র বর্মন, জেলা অফিস সহকারী আব্দুস সালাম, দিনাজপুর অঞ্চলের সহ-সভাপতি মশিউর রহমান চৌধুরী LT, বিরামপুর উপজেলা স্কাউট সম্পাদক ময়নুল ইসলাম, উপজেলা কাব লিডার বেনজির হক,উপজেলা স্কাউট কমিশনার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা,বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন প্রমুখ।

 

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্কাউট লিডার ও কাব সদস্যরা।

 

 

কাব কার্নিভালে মোট ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট দল অংশ নেয়। দিনব্যাপী তারা নানা প্রতিযোগিতা ও প্রদর্শনীতে অংশগ্রহণ করে। সমাপনী পর্বে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্য থেকে শ্রেষ্ঠ তিনটিকে পুরস্কৃত করা হয়।

 

 

এছাড়া, অনুষ্ঠানে কাব স্কাউট হিসেবে সফলভাবে উত্তীর্ণ ১৮০ জন সদস্যকে “কাব সনদ” প্রদান করা হয়, যা তাদের কাব স্কাউট জীবনের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

 

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, “শিশু-কিশোরদের মাঝে শৃঙ্খলা, নেতৃত্বগুণ, আত্মনির্ভরশীলতা ও দেশপ্রেম জাগ্রত করতে স্কাউট কার্যক্রমের কোনো বিকল্প নেই। এই আয়োজন শিশুদের মানসিক, শারীরিক ও সামাজিক দক্ষতা বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখবে।”

 

 

তারা আরও বলেন, “বর্তমান প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্কুল পর্যায়ে কাব স্কাউট কার্যক্রমের প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

 

 

বিরামপুরে এই কাব কার্নিভাল শুধু একটি অনুষ্ঠান নয়, ছিল এক সজীব শিক্ষা ও অনুপ্রেরণার কেন্দ্র। এর মধ্য দিয়ে নতুন প্রজন্ম শিখেছে নেতৃত্ব, সহযোগিতা ও শৃঙ্খলার মূল্য। এ ধরনের আয়োজন আরও নিয়মিত ও সম্প্রসারিত হোক—এমন প্রত্যাশা রইল সবার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।