Nabadhara
ঢাকাসোমবার , ২৩ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে মা দক মামলায় দুইজনের যাবজ্জীবন সশ্রম কা’রাদণ্ড

যশোর প্রতিনিধি
জুন ২৩, ২০২৫ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরে মাদক মামলায় বেনাপোলের দুই আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দিয়েছেন আদালত।

 

সোমবার (২৩ জুন) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ জুয়েল অধিকারী এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাহবুবুর রহমান। সাজাপ্রাপ্তরা হলে, বেনাপোল সাদীপুর পশ্চিমপাড়ার মৃত আব্দুস সাত্তারের ছেলে বাবু এবং দক্ষিণ বারোপোতার ইসমাইল হোসেনের ছেলে পলাশ

 

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২ আগস্ট বিকেলে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে খবর আসে, বেনাপোল থেকে দুই যুবক মোটরসাইকেলযোগে মাদক নিয়ে যশোরে আসছে। ওই সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল সড়কের মালঞ্চি এলাকায় ডিবির একটি টহল দল অবস্থান নেয়। বিকেল ৫টার পর ডিবি পুলিশ ওই দুই যুবককে মোটরসাইকেলসহ আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদে মোটরসাইকেলের চেসিসের ভেতর থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, উদ্ধারকৃত হেরোইনের মালিক সাদীপুরের রানা ও সবুজ। ঘটনার পর ডিবি পুলিশ বাবু, পলাশ, রানা ও সবুজের নামে যশোর কোতোয়ালি থানায় মামলা দায়ের করে। মামলাটি তদন্ত করেন এসআই মোরাদুল ইসলাম। তদন্ত শেষে বাবু ও পলাশকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয় এবং পলাতক রানা ও সবুজকে অব্যাহতির আবেদন জানানো হয়।

 

সোমবার রায় ঘোষণার সময় বিচারক বাবু ও পলাশের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় বাবু আদালতে উপস্থিত ছিলেন, তবে পলাশ ছিলেন পলাতক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।