Nabadhara
ঢাকাসোমবার , ২৩ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরের আলোচিত ইউপি সদস্য ডালিম আ টক

যশোর প্রতিনিধি
জুন ২৩, ২০২৫ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য জাহিদুল ইসলাম ডালিমকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (২২ জুন) রাতে নিজ এলাকা থেকে তাকে আটক করে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

 

পুলিশের একটি সূত্র জানায়, ডালিমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি আওয়ামী লীগ সরকারের সময়ে স্থানীয় যুবলীগ নেতা দাতাল বাবুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। এ সময় তিনি টেন্ডারবাজি, সরকারি প্রকল্পের কাজ ভাগিয়ে নেওয়া, চাঁদাবাজিসহ নানা অপরাধে সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

 

স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন আওয়ামী লীগের ছত্রচ্ছায়ায় থাকা ডালিম সম্প্রতি সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ভোল পাল্টে বিএনপির সন্নিকট হওয়ার চেষ্টা করছেন। ঈদ উপলক্ষে বিএনপির শীর্ষ নেতাদের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছাবার্তা প্রকাশ করে তিনি আলোচনায় আসেন। এতে স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়।

 

সদর উপজেলা বিএনপির নেতারা জানান, ডালিম বিএনপির কেউ নন। এমনকি দলের কোনো অঙ্গসংগঠনের সঙ্গেও তার সম্পর্ক নেই। এ বিষয়ে তারা বিজ্ঞপ্তি দিয়ে তাদের অবস্থান প্রকাশ করেছেন। তারা দাবি করেন, রাজনৈতিক ফায়দা লুটতেই তিনি এখন বিএনপির নাম ব্যবহার করছেন।

 

এদিকে, ডালিম আটক হওয়ার পর তাকে ছাড়িয়ে নিতে একাধিক পক্ষ সক্রিয় হয়ে উঠেছে। একটি সূত্র জানিয়েছে, নাশকতা মামলায় অভিযুক্ত না করে অন্য কোনো হালকা ধারায় চালান দেওয়ার চেষ্টা চলছে। এমনকি বিএনপির একটি সুবিধাভোগী পক্ষও তার পক্ষে কাজ করছে বলে অভিযোগ উঠেছে।

 

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক ভুঞা বলেন, জাহিদুল ইসলাম ডালিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে আটক করা হয়েছে এবং রাতেই কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এ বিষয়ে কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা কাজী বাবুল বলেন, আটককৃত ডালিমকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।