Nabadhara
ঢাকাসোমবার , ২৩ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাকৃবির ২৩ শিক্ষার্থীকে পিএইচডি ডিগ্রি প্রদান

ময়মনসিংহ প্রতিনিধি
জুন ২৩, ২০২৫ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি

 বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৩২৮তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২৩ জন শিক্ষার্থীকে পিএইচডি ডিগ্রি প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। রোববার (২২ জুন) বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৮ মে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই ২৩ জন শিক্ষার্থীকে পিএইচডি ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত হয়। পরবর্তীতে গত ২৮ মে লাইব্রেরির ছাড়পত্র পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক তাদের ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি অর্জনের ফলাফল প্রকাশ করেন।

পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন:

  • মোহাম্মদ হাবিবুর রহমান (মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগ)
  • মো. আফজাল হোসেন (কৃষিতত্ত্ব)
  • মো. সালাহউদ্দিন কায়সার (কৃষিতত্ত্ব)
  • মোহাম্মদ আশিকুর রহমান (কৃষিতত্ত্ব)
  • সুবর্ণা কুন্ডু (কৃষিতত্ত্ব)
  • শাহ শানজিদা নাসরীন (মৃত্তিকা বিজ্ঞান)
  • মোহাম্মদ ইলিয়াস হোসেন (মৃত্তিকা বিজ্ঞান)
  • মো. সফিনুর রহমান (মৃত্তিকা বিজ্ঞান)
  • মুহাম্মদ মোস্তফা কামাল (কীটতত্ত্ব)
  • মো. ফারুক বিন হোসেন (উদ্যানতত্ত্ব)
  • রূম্পা সরকার (উদ্যানতত্ত্ব)
  • মো. খায়রুল ইসলাম (ফসল উদ্ভিদ বিজ্ঞান)
  • মো. শহীদুল ইসলাম (কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন)
  • মোহাম্মদ শামছুর রহমান খান (কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন)
  • লাকী পারভীন (কৃষি সম্প্রসারণ শিক্ষা)
  • শেখ মো. ফজলে রাব্বি (এনভায়রনমেন্টাল সায়েন্স)
  • মাশরুফা তানজীন (পশু পুষ্টি)
  • মো. মনিরুজ্জামান (ফিশারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স)
  • মো. মোশাররফ হোসেন (একোয়াকালচার)
  • জান্নাতুল ফেরদৌস (ফিশারিজ ম্যানেজমেন্ট)
  • সজীবুল হাসান (ফিজিওলজি)
  • মোহাম্মদ নাসির (কৃষিতত্ত্ব)
  • গাজী মোস্তফা কবির উদ্দীন (কৃষি অর্থনীতি)

এই অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের নিজ নিজ ক্ষেত্রে উচ্চতর গবেষণার স্বীকৃতি পেলেন, যা দেশের কৃষি গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।