Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় ট্রাম্পের ‘যু’দ্ধবাজি’র প্রতিবাদে বাসদ (মার্কসবাদী)’র কুশপুতুল দা’হ ও বি’ক্ষোভ

রবিউল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি
জুন ২৪, ২০২৫ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

রবিউল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুতুল দাহ করেছে বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা শাখা।

 

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে শহরের ১নং রেলগেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় রেলগেটে গিয়ে শেষ হয়। পরে সেখানেই ট্রাম্পকে ‘যুদ্ধবাজ’ আখ্যা দিয়ে কুশপুতুল দাহ করেন নেতাকর্মীরা।

 

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলার আহ্বায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ। বক্তব্য রাখেন জেলা সদস্য কমরেড নিলুফার ইয়াসমিন শিল্পী, পরমানন্দ দাস, ডা. জব্বার, আয়নাল হক প্রমুখ।

 

বক্তারা বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ ও তাদের মিত্র ইসরায়েল বিশ্বের বিভিন্ন দেশে গণহত্যা, আগ্রাসন ও দখল নীতি অব্যাহত রেখেছে। সাম্প্রতিক ইরান হামলা আরেকটি বিশ্বযুদ্ধের সংকেত বহন করছে বলে অভিযোগ করেন তারা। বক্তারা বলেন, জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো সাম্রাজ্যবাদের রক্ষাকবচে পরিণত হয়েছে।

 

তারা বিশ্ববাসীকে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং যুদ্ধবিরোধী আন্দোলনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।