Nabadhara
ঢাকাশুক্রবার , ১১ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী বাছাইয়ে তৃণমূল নেতাদের মতামত গ্রহণ

দিনাজপুর প্রতিনিধি
জুলাই ১১, ২০২৫ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ (বীরগঞ্জ-কাহারোল)-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সংসদ সদস্য প্রার্থী বাছাইয়ে তৃণমূল পর্যায়ের মতামত গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১১ জুলাই) বাদ জুমা বীরগঞ্জ পৌর শহরের ইক্ষু সেন্টার সংলগ্ন জামে মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি। এতে বীরগঞ্জ ও কাহারোল উপজেলার সকল ইউনিয়ন কমিটির দায়িত্বশীল নেতারা অংশ নেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুনতাসীর আহাম্মদ, দিনাজপুর জেলা সভাপতি সোহরাব হোসেন ও সাধারণ সম্পাদক মুফতি খায়রুজ্জামান।

 

এ সময় সম্ভাব্য তিনজন এমপি প্রার্থী—জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. চান মিয়া, কাহারোল উপজেলা সভাপতি মো. আশরাফুল আলম এবং বীরগঞ্জ উপজেলা সভাপতি হাফেজ মাওলানা মো. সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গঠনতন্ত্র অনুযায়ী প্রার্থী বাছাই প্রক্রিয়া পরিচালনা করে এবং স্থানীয় নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে প্রার্থী নির্ধারণ করে কেন্দ্রীয় অনুমোদনের মাধ্যমে চূড়ান্ত ঘোষণা দেয়।

 

সভা শেষে তৃণমূল নেতাদের মতামত গ্রহণ করা হয় এবং পরবর্তীতে তা কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হবে বলে জানান আয়োজকরা।

 

উল্লেখ্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ চলমান নির্বাচনী তৎপরতার অংশ হিসেবে দেশব্যাপী বিভিন্ন আসনে প্রার্থী বাছাই প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।