Nabadhara
ঢাকাবুধবার , ২৩ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আ/গুনে দ’গ্ধ শিশুদের পাশে ডা. তমালিকা দেব তিথি

হবিগঞ্জ প্রতিনিধি
জুলাই ২৩, ২০২৫ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা শতাধিক শিশুর পাশে দাঁড়িয়ে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন হবিগঞ্জের কৃতি সন্তান ডা. তমালিকা দেব তিথি। রাজধানী ঢাকার উত্তরা এলাকায় যুদ্ধবিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হওয়া শিশুদের পাশে থেকে দিনরাত সেবায় নিয়োজিত রয়েছেন এই তরুণ চিকিৎসক।

গত ২১ জুলাই ঢাকার উত্তরা মাইলস্টোন কলেজসংলগ্ন এলাকায় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ আগুনের সূত্রপাত ঘটে। এতে আশপাশের একটি স্কুলের প্রায় ৭০ জন শিশু দগ্ধ হয়। আহতদের ভর্তি করা হয় রাজধানীর চানখারপুলে অবস্থিত জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেইদিন থেকেই বার্ণ ইউনিটে চিকিৎসা কাজে নিরবচ্ছিন্নভাবে নিয়োজিত রয়েছেন ডা. তমালিকা।

নিজের খাওয়া-দাওয়া, বিশ্রাম—সবকিছু বিসর্জন দিয়ে শিশুগুলোর পাশে থেকেছেন তিনি। একজন স্নেহময়ী মায়ের মতো তাদের সেবা করছেন। হাসপাতালের সহকর্মীদের ভাষায়, “তিনি শিশুদের বাঁচাতে যেন নিজের জীবনও দিতে প্রস্তুত।”

ডা. তমালিকা দেব তিথির গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বানেশ্বরপুর গ্রামে। তার পিতা অজয় মিহির দেব কৃষি ব্যাংকের কর্মকর্তা। তমালিকা গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ঢাকা হলি ক্রস কলেজ থেকে এইচএসসি এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি বার্ণ ও প্লাস্টিক সার্জারির পাঁচ বছর মেয়াদী এমএস কোর্সে অধ্যয়নরত।

তার এই আত্মনিবেদিত ভূমিকা শুধু একজন চিকিৎসকের পেশাগত দায়িত্ব নয়, বরং নিঃস্বার্থ ভালোবাসা ও মানবতার এক উজ্জ্বল উদাহরণ। আগুনে পোড়া শিশুদের কান্না থামাতে, তাদের জীবনের আলো ফিরিয়ে দিতে এক ‘মানবতার বাতিঘর’ হয়ে উঠেছেন ডা. তমালিকা।

চিকিৎসক সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত অনেকেই বলছেন, “তমালিকার মতো মানুষরা এখনও আছেন বলেই মানবতা বেঁচে আছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।