Nabadhara
ঢাকাবুধবার , ২৩ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে রেললাইনে অজ্ঞাত ব্যক্তির ম/রদেহ উ/দ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি
জুলাই ২৩, ২০২৫ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় রেললাইনের ওপর থেকে অজ্ঞাতপরিচয় (বয়স আনুমানিক ৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ জুলাই) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে গোপালগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ওই ব্যক্তিকে হত্যা করে মরদেহ রেললাইনের ওপর ফেলে রাখা হয়েছে। নিহতের মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহে রেল কেটে যাওয়ার মতো ক্ষতের চিহ্ন না থাকায় স্বাভাবিক ট্রেন দুর্ঘটনার বিষয়টি তারা আপাতত উড়িয়ে দিয়েছে।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম জানান, “মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।