Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ই/য়াবাসহ যুবক আ/টক

মো.জিহাদুল ইসলাম, নড়াইল
জুলাই ২৪, ২০২৫ ২:২১ অপরাহ্ণ
Link Copied!

মো.জিহাদুল ইসলাম, নড়াইল

নড়াইল জেলার নড়াগাতী থানায় মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ তানভীর রহমান তামিম ওরফে কৌশিক (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত পৌনে ১টার দিকে উপজেলার যোগানীয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত তানভীর রহমান নড়াগাতী থানার বাঐসোনা গ্রামের আজিজুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) এফ. এম. তারেক ও এএসআই (নিঃ) মোঃ মাহমুদ করিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে যোগানীয়া এলাকা থেকে তানভীরকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমান জানান, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, “জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।