বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন শাখা গণঅধিকার পরিষদের আয়োজনে “জুলাই বিপ্লব স্মরণসভা ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে কেদারপুরের ভূতের দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কেদারপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের সমন্বয়ক আলী আকবর বেপারী এবং সঞ্চালনায় ছিলেন বরিশাল জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ দুলাল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক এইচ এম হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল মহানগর গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফয়সাল ফরহাদ তালুকদার, বরিশাল জেলা পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন, শহীদ ফয়সাল আহমেদ শান্ত’র পিতা মোঃ রাজু মৃধা, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক লিমন হোসেন, মহানগর যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জুয়েল আকন, বাবুগঞ্জ উপজেলা অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান, বাবুগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি কাজী আকাশ ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রিয়াদ, জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আলামিন হাওলাদার প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে জুলাই বিপ্লবের পটভূমি, শহীদদের আত্মত্যাগ এবং গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামের তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে পারে না—তাদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ বাবুগঞ্জ উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিন হোসেন, বাবুগঞ্জ ডিগ্রী কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরেফিন ইসলাম নাদিম ও সাধারণ সম্পাদক সিফাতুল ইসলাম মাহিনসহ সংগঠনের নেতাকর্মীরা।

