Nabadhara
ঢাকাশনিবার , ২৬ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ‘শ্রাবণের গগনের গায়’ শিরোনামে বর্ষা বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান

আজাহার আলী, বগুড়া প্রতিনিধি
জুলাই ২৬, ২০২৫ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

আজাহার আলী, বগুড়া প্রতিনিধি

বগুড়ায় বর্ষার সৌন্দর্য ও সাহিত্য-সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে ‘শ্রাবণের গগনের গায়’ শিরোনামে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) বিকালে শহরের পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আয়োজন করে “আমরা ক’জন শিল্পীগোষ্ঠী” ও “ঋদ্ধ সৃজন”।

অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা।

লায়ন আব্দুল মোবিন জিন্নাহর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ও কাজী নজরুল ইসলামের বর্ষা বিষয়ক গান, কবিতা ও ছন্দে একক ও দলীয় নৃত্য, আবৃত্তি পরিবেশন করেন দুই সংগঠনের শিল্পীরা। নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন মাহাবুব হাসান সোহাগ, আর আবৃত্তিতে নেতৃত্ব দেন সভাপতি নিজেই।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সঞ্চয় অধিদপ্তর বগুড়ার পরিচালক কৃষ্ণ কুমার শীল, সরকারি আজিজুল হক কলেজের সহকারী অধ্যাপক সাধন কুমার দেবনাথ এবং তসলিম উদ্দিন তরফদার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নিহার রঞ্জন দেবনাথ।

এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের সদস্য অদিতি সিনহা, সুমনা ইয়াসমিন সোমা, তাসনিম ত্রয়ীসহ অন্যান্য শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানের এক বিশেষ পর্বে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত তিন কৃতী শিল্পী—নৃত্যশিল্পী আনিকা বুশরা অঙ্কিতা, নওশীন সাইয়ারা নুহা ও আবৃত্তিশিল্পী পুষ্পিতা সাহা পৃথাকে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন তাসনিম ত্রয়ী ও মাহাবুব হাসান সোহাগ।
বর্ষাকে কেন্দ্র করে এমন সৃজনশীল সাংস্কৃতিক আয়োজনকে শ্রোতারা আন্তরিকভাবে গ্রহণ করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।