Nabadhara
ঢাকাশনিবার , ২৬ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪বিজিবি)র অ/ভিযানে সীমান্তে অ/বৈধভাবে কাঠ পা/চারকালে আটক-৫

Link Copied!

হাসান শাহরিয়ার পল্লব ,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির  অভিযানে নওগাঁ  সীমান্তে অবৈধভাবে কাঠ পাচারকালে বিপুল পরিমাণ ট্রাক্টর বোঝায় কাঠসহ আটক -৫ শনিবার (২৬ জুলাই) ভোর ৪টায় বস্তাবর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬০ এমপি হতে আনুমানিক ০১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে শিমুলতলী ব্রিজের নিকট অভিযান পরিচালনা করে ৬৩ সিএফটি আকাশমনি কাঠ ও ০১টি সোনালিকা ট্রাকসহ ০৫ জন চোরাকারবারীকে আটক করেছেন।

আটকৃতরা হলো নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার চকহরিপুর গ্রামের ধিরেন্দ্র চন্দ্র বর্মণের ছেলে অমল চন্দ্র বর্মণ(৩৫),রঘুনাথ বর্মণের ছেলে  লিটন বর্মণ(২৮),নৃপেন চন্দ্র বর্মণের ছেলে  নরেশ বর্মণ(৩২),সেলিপুর গ্রামের মৃত নুরউদ্দিনের ছেলে রফিকুল ইসলাম(৫৫), উদয়শ্রী গ্রামের রেজাউল করিমের ছেলে হামিদুল ইসলাম(২৫)। পরে আটককৃত আসামীদেরকে ধামইরহাট থানায় মামলাদায়ের পূর্বক পুলিশের নিকট হস্তান্তর এবং উদ্ধারকৃত কাঠ ধামইরহাট বন বিট অফিসে হস্তান্তর করা হয়েছে।

পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি’র অধিনায়ক  লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস বলেন  নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু,মাদক পাচার,অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।