Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে নৈশপ্রহরীর গ/লাকাটা ম/রদেহ উদ্ধার

মো.এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি
আগস্ট ৫, ২০২৫ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মো.এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট বাজারে একটি খড়ির দোকান থেকে রফিকুল ইসলাম ডুবু (৭৪) নামে এক বৃদ্ধ নাইটগার্ডের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি বাজারজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরের দিকে বাজারের ওই দোকান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রফিকুল ইসলাম স্থানীয় বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ওই বাজারে নাইটগার্ড হিসেবে দায়িত্ব পালন করতেন।

পুলিশ জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা-হিল জামান বলেন, “আমরা বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছি। হত্যাকাণ্ডের কারণ জানতে ইতোমধ্যে সদর থানা পুলিশ, জেলা গোয়েন্দা (ডিবি), সিআইডি এবং পিআইবি যৌথভাবে তদন্ত শুরু করেছে।”

তিনি আরও জানান, ক্লু পেতে বাজারের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে এবং সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।