Nabadhara
ঢাকাশুক্রবার , ১৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় বিএনপির কর্মী সম্মেলনে হট্টগোল, ভুয়া স্লোগান দিয়ে একাংশের বর্জন

ফরিদপুর প্রতিনিধি
আগস্ট ১৫, ২০২৫ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা ও পৌর বিএনপির কর্মী সম্মেলনে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় “ভুয়া ভুয়া” স্লোগান দিয়ে একাংশের নেতা-কর্মীরা সম্মেলন বর্জন করেন। পরে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।

 

বৃহস্পতিবার দুপুরে আলফাডাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে শুরু হওয়া এই সম্মেলন বিকেল ৬টার দিকে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা এবং বিশেষ অতিথি ছিলেন সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন। সভাপতিত্ব করেন কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।

 

জানা যায়, সম্মেলনের সভাপতিত্ব নিয়ে বিরোধ দেখা দিলে ফরিদপুর-১ আসনের বিএনপির দুই সম্ভাব্য প্রার্থী—খন্দকার নাসিরুল ইসলাম ও বোয়ালমারী উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুদ্দিন মিয়া ঝুনুর অনুসারীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় ঝুনুর অনুসারী ও উপজেলা বিএনপির বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খোসবুর রহমান খোকনের নেতৃত্বে একদল কর্মী উত্তেজিত স্লোগান দিয়ে সভাস্থল ত্যাগ করেন। পরে ডাকবাংলোর সামনে নাসিরুল ইসলামের অনুসারীদের সঙ্গে তাদের হাতাহাতি হয়। এতে দুলু চৌধুরী ও মহসিন আলম চান নামে দুইজন আহত হন।

 

সম্মেলন বর্জনকারী খোসবুর রহমান খোকন অভিযোগ করেন, “সম্মেলনের আগে আমাদের কিছু জানানো হয়নি। সভাপতিত্বের বিষয়ে কোনো মতামত নেওয়া হয়নি। এটি একপক্ষীয় সম্মেলন।” তিনি দাবি করেন, দীর্ঘদিন বিএনপিতে অবদান রাখা নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি এবং এভাবে দলকে আরও দুর্বল করার চেষ্টা চলছে।

 

অন্যদিকে খন্দকার নাসিরুল ইসলামের অনুসারী ও উপজেলা বিএনপির স্থগিত কমিটির আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস অভিযোগ করেন, “যারা হট্টগোল করেছে তারা আওয়ামী লীগ ও বিএনএমপন্থী লোক। তারা আগে নির্বাচনে অংশ নিয়ে বহিষ্কৃত হয়েছিল।”

 

তবে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা। তিনি বলেন, “শান্তিপূর্ণভাবে সম্মেলন সম্পন্ন হয়েছে।”

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।