Nabadhara
ঢাকাশুক্রবার , ১৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-সিলেট মহাসড়কে যানজট, চরম ভোগান্তিতে যাত্রী ও চালকরা

Link Copied!

মোঃ আলমগীর মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে শুক্রবার (১৫ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকরা।

 

সরেজমিনে দেখা গেছে, শাহবাজপুর থেকে বিশ্বরোড মোড় হয়ে বেড়তলা পর্যন্ত যানজট লেগে আছে। বিশ্বরোড মোড়ের গোলচত্বর এলাকাসহ মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ ও ছোট-বড় গর্তের কারণে সড়ক চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। এসব গর্তে যানবাহন আটকে গিয়ে সড়কে দীর্ঘ সারি তৈরি হয়, যা যানজটকে আরও তীব্র করে তোলে।

 

স্থানীয়রা জানান, এ সড়কে প্রায় প্রতিদিনই যানজট লেগে থাকে। সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা করলেও গর্তের কারণে সমস্যার সমাধান হচ্ছে না। আটকে যাওয়া গাড়ি রেকার দিয়ে সরিয়ে নিলেও কিছুক্ষণ পরেই একই পরিস্থিতি তৈরি হয়।

 

চালকদের অভিযোগ, দীর্ঘ সময় আটকে থাকার কারণে ধৈর্য হারিয়ে অনেকেই লাইন ভেঙে বিশৃঙ্খলা তৈরি করেন, যা যানজট আরও বাড়িয়ে দেয়।

 

খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম বলেন, “সড়কের গর্তে আটকে যাওয়া যানবাহন আমরা রেকার দিয়ে উদ্ধার করি। আমাদের ১০ জন পুলিশ সদস্য পালাক্রমে বিভিন্ন পয়েন্টে কাজ করছে। সড়ক নির্মাণ কাজ দ্রুত শেষ হলে এ যানজট ও জনদুর্ভোগ অনেকটা কমে আসবে।”

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।