Nabadhara
ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে ইসলামী আ’ন্দোলনের সদস্যদের প্র’শিক্ষণ সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ
আগস্ট ১৬, ২০২৫ ৮:০২ পূর্বাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়ন (পশ্চিম) শাখার উদ্যোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সদস্যদের নিয়ে তারবিয়াত (প্রশিক্ষণমূলক সভা) অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বাদ আসর চাঁদপাশা হাইস্কুল অ্যান্ড কলেজের হলরুমে এই তারবিয়াত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি মাওলানা আনোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহ-সভাপতি মাস্টার মুহাম্মাদ আবদুস সালাম।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ শামসুল হক, জয়েন্ট সেক্রেটারি হাফেজ মাওলানা মুফতী রফিকুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ মাওলানা রাসেল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের উপজেলা সভাপতি মোঃ রেজাউল করিম, সাবেক সভাপতি মোঃ নিজাম উদ্দিন হাওলাদার, সহ-সভাপতি মোঃ বেলাল হোসাইন, ইসলামী যুব আন্দোলনের উপজেলা সভাপতি হাফেজ মুহাম্মাদ আবদুল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল জেলা প্রকাশনা সম্পাদক মাওলানা সরোয়ার মাহমুদ , উপজেলা সহ-সভাপতি মোঃ বেলাল হোসাইন সিয়াম, চাঁদপাশা ইউনিয়ন (পূর্ব) শাখার সভাপতি মোঃ নুর হোসেন সিকদারসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনায় নেতারা আদর্শিক দায়িত্ব, শালীন রাজনীতি ও ইসলামী সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।