Nabadhara
ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে আজ সেলিমা রহমানের জ’নসভা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
আগস্ট ১৬, ২০২৫ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
আজ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় আসছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক প্রতিমন্ত্রী ও বরিশাল-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী বেগম সেলিমা রহমান।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জাহাঙ্গীরনগর ইউনিয়নে (সাবেক আগরপুর) এক জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখবেন।

আজ বিকেল ৪টায় আগরপুর পুলিশ ফাঁড়ির সামনে আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে। সেখানে বেগম সেলিমা রহমান বর্তমান সরকারের ব্যর্থতা, দুর্নীতি ও দমন-পীড়নের চিত্র তুলে ধরে ৩১ দফা কর্মসূচির গুরুত্ব ব্যাখ্যা করবেন।

বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ জনসভায় অংশ নেবেন বলে জানিয়েছেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরত হোসেন কচি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।