Nabadhara
ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে পিস আইডিয়ালের কুইজ প্রতিযোগিতা

Link Copied!

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

শিক্ষা, সংস্কৃতি ও আধুনিকতার সমন্বয়ে আদর্শ উপজেলা গড়ে তোলার লক্ষ্যে বিরামপুরে অনুষ্ঠিত হয়েছে পিস আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ-এর উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় ও কুইজ প্রতিযোগিতা।

শুক্রবার (১৫ আগস্ট) বিরামপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে কয়েকটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও পিস আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ডা. মোঃ কবীর হোসাইন। প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ আলী হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট ও কলেজের উপদেষ্টা ডা. আনোয়ার কবীর উজ্জ্বল।

আলোচনায় বক্তারা বলেন,এলাকার খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসক ও স্কলারদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে গড়ে ওঠা এই আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা ও দক্ষতা বিকাশে অনন্য ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে ডা. কবীর হোসাইন বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করে বিরামপুর উপজেলাকে একটি উন্নত, প্রযুক্তিবান্ধব ও আধুনিক উপজেলায় রূপান্তরের লক্ষ্যে পিস আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবক ও সুধীজনরা উপস্থিত ছিলেন। শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন ডা. মোঃ কবীর হোসাইন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।