Nabadhara
ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

সাতক্ষীরা প্রতিনিধি
আগস্ট ১৬, ২০২৫ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি

শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুরে পুরাতন সাতক্ষীরা জেলা মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি স্বপন কুমার শীলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন কুমার বিশ্বাসসহ অন্যান্যরা।

 

এছাড়াও আলোচনায় অংশ নেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ সাধু, জেলা মন্দির সমিতির সভাপতি অ্যাডভোকেট সোমনাথ ব্যানার্জী, জয় মহাপ্রভু সেবক সংঘের জেলা শাখার সভাপতি ডা. সুশান্ত কুমার ঘোষ প্রমুখ।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক ও জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক নিত্যানন্দ আমিন, সদস্য সচিব অসীম কুমার দাশ সোনা, সাংস্কৃতিক সম্পাদক বিকাশ চন্দ্র দাস, যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমিত কুমার ঘোষ বাপ্পা, ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সুজন বিশ্বাস, জেলা মন্দির সমিতির যুব কমিটির সভাপতি উজ্জ্বল কুমার সাধু ও সাধারণ সম্পাদক শ্রীদাম দে।

 

আলোচনা সভা ও শোভাযাত্রায় জেলার হিন্দু ধর্মাবলম্বী ভক্তরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।