Nabadhara
ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)
আগস্ট ১৬, ২০২৫ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)

কচুয়ায় সনাতন হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় কচুয়া কেন্দ্রীয় মন্দির থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মঘিয়ার পূর্ব খলিশাখালির মাদারতলা মন্দিরে গিয়ে শেষ হয়।

 

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কচুয়ার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কচুয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী হাসান। প্রধান বক্তা ছিলেন কচুয়া সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়।

 

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি সরদার জাহিদুল ইসলাম, সাবেক যুগ্ম সচিব স্বপন কুমার মন্ডল, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শেখ তৌহিদুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শিবু প্রসাদ বসু, সরকারি পিসি কলেজের সাবেক অধ্যাপক অনিমেষ কান্তি সাহা, কচুয়া ডিগ্রি কলেজের সাবেক প্রভাষক ভবকান্ত সাহা, মুক্তিযোদ্ধা প্রতাপ চন্দ্র রায়, কচুয়া সরকারি মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ধীরাঞ্জন মন্ডল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাসসহ অনেকে।

 

জন্মাষ্টমী অনুষ্ঠানের আহ্বায়ক শিক্ষক নিত্যরঞ্জন ঘোষ স্বাগত বক্তব্য দেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, মো. হুমায়ুন কবির, বিশিষ্ট ব্যবসায়ী নারায়ণ চন্দ্র বাওয়ালি, সহকারী অধ্যাপক মিলন কান্তি মৈত্র, জন্মাষ্টমী অনুষ্ঠানের সদস্য সচিব বিপ্লব সাহা, কচুয়া প্রেসক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, বাংলাদেশ মফস্বল সোসাইটি ও মতুয়া সংগঠনের নেতৃবৃন্দ।

 

এ সময় হাজারো সনাতনী নারী-পুরুষ শোভাযাত্রায় অংশ নেন। ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি অটুট রাখার জন্য প্রার্থনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।